রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

বিএনপি আজ দুপুরে মনোনীত প্রার্থীদের চিঠি দেবে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের  চিঠি দেবার  একদিন পর দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। আজ দুপুর ১টায় দলের চেয়ারপারসনেরগুলশান কার্যালয়  থেকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেওয়া হবে।  সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং  সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল রাত থেকে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকরা যারা মনোনীত হয়েছেন ইতিমধ্যে কয়েকজন গুলশান রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
বিএনপি’র মনোনয়ন বোর্ড সকাল থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছে।

এদিকে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা দেওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ

কর্মীদের ভিড়। আর বাইরে অপেক্ষা করছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা।

বিএনপির স্থায়ী   কমিটির সদস্যপ্রয়াত  আ স ম হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হক হান্নান সাংবাদিকদের জানান, আমাকে গতকাল রাতে জানানো হয়েছে। সোমবার দুপুর ১টায় দলের মনোনয়য়ের চিঠি গুলশান কার্যালয় থেকে দেওয়া শুরু হবে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি ১৮ টি আসন দিয়েছে। যেখানে চমক হিসেবে থাকছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। ঢাকা যেকোনো একটি আসন তার জন্য ছাড়ছে বিএনপি। আগামীকাল বা পরশু ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। ফ্রন্টের অস্থায়ী কার্যালয় আরামবাগ থেকে ওই চিঠি দেওয়া হতে পারে।

বিএনপি  সব মিলিয়ে ২৩৫-২৪০ টি আসনে দলের মনোনীতদের চিঠি দিতে পারে  এমনটিই গুঞ্জন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com