সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে।

এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠক সাজ্জুসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com