দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও থানাসহ যৌথ উদ্যোগে দেশের বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০টা থেকে শুরু হয়েছে নিকলী উপজেলার ২টি কলেজ ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার প্রতিটি সরকারি দপ্তর, হাসপাতাল, থানা, ৭টি ইউনিয়ন পরিষদ এ ১৩টি হাটবাজারে এক যোগে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান ও হ্যান্ডবিল বিতরণ। যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস জনি, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনান (ভূমি) আফসিয়া সিরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া সাধারণত (মার্চ থেকে সেপ্টম্বর) পযর্ন্ত প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, মশার বিস্তার রোধে ফুলের টব,পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি-পাতিল প্লাষ্টিকের বা টিনের কৌাটা বালতি, প্লাস্টিকের ড্রাম ৩ দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দিনে ঘুমানোর সময়েও মশারী ব্যবহার করতে হবে। হেমোরেজিক ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু শক সিনড্রোম হলে দাঁতের মাড়ি, নাক, মুখ, পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতেপারে। সে ক্ষেত্রে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।