মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা

ডেঙ্গু আক্রান্ত স্বামীর সেবা করতে করতে নিজেই ডেঙ্গুতে মারা গেলেন লিপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রবাসী স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) ও দুই সন্তানকে সাথে নিয়ে নাড়ির টানে দীর্ঘদিন পর ইতালি থেকে দেশে এসেছিলেন হাফসা লিপি (৩৪)। দেশে ফেরার এক মাসও হয়নি।

উঠেছিলেন রাজধানী ঢাকার কলাবাগানে এক আত্মীয়ের বাসায়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! ইতালিতে আর ফিরে যেতে পারলেন না হাফসা। ডেঙ্গুজ্বর কেড়ে নিল তার প্রাণ। মাকে হারিয়ে অলি (১২) ও আয়ান (৬) নামে দুই সন্তান নির্বাক হয়ে গেছে।

সোমবার (৫ আগস্ট) রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফসা।

স্ত্রীর মৃত্যুর শোকে মূহ্যমান স্বামী তরুণও ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। তিনি বেঁচে ফিরলেও ডেঙ্গুর ছোবল থেকে স্ত্রীকে রক্ষা করতে পারেননি।

অলি ও আয়ানের বড় ফুফু ডা. নুরুন্নাহার বলেন, ‘আমার প্রবাসী ভাই তার স্ত্রী-সন্তান নিয়ে বাংলাদেশে আসার এক মাসও হয়নি। আর এরইমধ্যে এ ঘটনা ঘটল।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন সাত্তার। তার অসুস্থতার মধ্যেই হাফসাও জ্বরে আক্রান্ত হন। গত ২৮ জুলাই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে হাফসার।’

কিন্তু পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও অসুস্থ স্বামীর সেবা করতে বাসাতে থেকে যান হাফসা। হাসপাতালে গিয়ে হাফসা নিজের চিকিৎসা নেননি বলে জানান নুরুন্নাহার।

তিনি যোগ করেন, ‘কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে হাফসার অবস্থা অবনতি হলে আমরা তার কথা আর না শুনে হাসপাতালে নিয়ে যাই । ওইদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। তিন দিন পর আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফসা।’

হাফসার পারিবারিক সূত্রে জানা গেছে, শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com