মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা

অপহরণের ২০ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করলো পিবিআই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

অপহরণের ২০ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৫ আগস্ট) মধ্যরাতে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।

গত ১৬ জুলাই বিকালে কাওলার দক্ষিণখান থানাধীন খিলক্ষেত ট্রান্সমিশন এলাকার বাসা থেকে জনৈক নাজমুল হোসেনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে পার্কে ঘোরানোর কথা বলে অপহরণ করে নিয়ে যায়।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ওই ছাত্রী সিভিল এভিয়েশন হাইস্কুলে নবম শ্রেণীতে পড়ে। গত ১৬ জুলাই বিকেলে মা-বাবা তাকে বাসায় রেখে রাজধানীর দক্ষিণখান এলাকার আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যান। এ সময় জনৈক নাজমুল হোসেনসহ তার সহযোগীরা পার্কে ঘোরানোর কথা বলে তাকে অপহরণ করে।

পরে অপহৃতের মা আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে না পেয়ে, সন্দেহভাজন নাজমুল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। একপর্যায়ে ওই ছাত্রী নাজমুলের মোবাইল থেকে তার মাকে ফোন করে জানায়, নাজমুলসহ অন্যান্য কয়েকজন মিলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। নাজমুল অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভারতে পাচার করে দেয়ার হুমকি দেয়।

আদালতের নির্দেশে পিবিআই, ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম মামলাটির তদন্তভার গ্রহণ করেন। এরপর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com