দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা বেড়ে গেছে। গত দুই মাসে ওই বিদ্যালয়ের ২৪ ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে। গত দুই মাসের মধ্যে একই উপজেলার ইউনিয়নে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে, এ বি নুরজাহান উচ্চ বিদ্যালয়ের ১২ ছাত্রী ও রসুল পুর হানিফ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। এতে ওই চার বিদ্যালয়ের শিক্ষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এবি নূরজাহান উচ্চবিদ্যালয় ও এলাকাবাসীর কাছে জানা গেছে, গত জুলাই ও আগস্ট মাসে ওই বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ১২ ছাত্রীর বিয়ে হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নথিপত্রে উল্লেখ করা জন্ম তারিখ অনুযায়ী ওই ছাত্রীদের বয়স ১৩ থেকে ১৫ বছর। ছাত্রীদের চারজনের বাড়ি সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে দুইজনের বাড়ি, একই ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের দুইজনের বাড়ি, একই ইউনিয়নের গুড়াাদিঘা গ্রামের দুইজনের বাড়ি একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের একজন। দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে, দুজনের বাড়ি একই ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামে একজনের বাড়ি ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে একজনের বাড়ি।
নাম প্রকাশ না করার শর্তে এবি নূরজাহান উচ্চবিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রী (১২) বলে, দেড় মাস আগে হঠাৎ আমাদের বাড়িতে কয়েকজন লোক এসে বলেন মা কোন ক্লাসে পড়, এ কথা বলার পরই বলে তুমি একটু বাইরে এসো, আমরা তোমাকে দেখব। তাঁদের কথা প্রথমে আমি কিছু না বুঝলে পরে আব্বা বললে আমি বাইরে আসি। বাইরে আসার কিছুখন পর আমাকে ঘরে চলে যেতে বলে। এর কিছু সময় পর বাড়িতে আসা লোকজন আব্বা ও আম্মার সঙ্গে কী জানি আলাপ করে চলে যান। তাঁরা চলে যাওয়ার পর আম্মা আমাকে বলে আগামী শুক্রবার তোমার বিয়ে। এরপর অনেক কান্নাকাটি করি, কিন্তু কোনো লাভ হয় না। তাঁদের কথামতোই আমার বিয়ে হয়ে যায়।
এর নাম প্রকাশ না করার শর্তে আরেকজন জানান গোড়াদীঘা গ্রামের কয়েকজন যুবক বলেন, গত দুই মাস আগে ওই গ্রামের দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার আগে আমরা তার বাবা রউফ মিয়াকে অনেক বুঝিয়েছি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তুলে ধরে বিয়েটি বন্ধের জন্য অনুরোধ করি। একপর্যায়ে অভিভাবকেরা আশ্বাস দিলেও পরে গোপনে মেয়েকে বিয়ে দিয়ে দেন বাবা-মা যদি বিয়ে দেয় সেখানে আমাদেও আর করার কী আছে।
শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন বলেন,গত দুই-তিন বছর ধরে হঠাৎ করে বিদ্যালয়টিতে বাল্যবিবাহের ধুম পড়ে গেছে। এ নিয়ে আমরা শিক্ষকরা খুবই চিশ্চিত। অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের ডেকে এ ব্যাপারে একটি সচেতনতামূলক সভাও করেছি কিন্ত এতে কোনো কাজ হচ্ছে না।ভাবছি কেমন করে বাল্য বিয়ে বন্ধ করা যায় , এ নিয়ে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করবো। দুই মাসে বিদ্যালয়থেকে ২৪ ছাত্রীর বাল্য বিয়ে এটা খুব দুঃখ জনক। দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, গত জুলাই, আগস্ট ওই দুই মাসে ওই বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণীর ৫ ছাত্রীর বিয়ে হয়েছে। বাল্য বিয়েতে বাধা দিয়েও কোনো কাজ হচ্ছে না। গোপনে অভিভাবকেরা বিয়ে দিয়েচ্ছেন। আমরা শিক্ষকরা জানি তখন যখন ছাত্রীটি বিদ্যালয়ে কয়েকদিন অনুপস্থিত তখন একই শ্রেণির অন্য ছাত্রীকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার তার বিয়ে হয়েগেছে। এর পর আমরা আর কী করবো।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ বলেন, মাঝেমধ্যে এলাকার কিছু লোক ইউপি কার্যালয়ে এসে মেয়েদের বয়স বাড়িয়ে জন্মসনদ নিতে চান। আমি তাঁদের বুঝিয়ে ফিরিয়ে দিই এবং এতো ছোট বয়সে বিয়ে দিলে তার কুফল সম্পর্কেও বুঝিয়ে বলি। ইউনিয়নের কোথাও বাল্যবিবাহের খবর পেলে বিভিন্ন সময় বাধা দিই। এর পর দেখা গেল কিশোরগঞ্জ থেকে নোটারী ক্লাবের মাধ্যমে বয়স বাড়িয়ে এনে এলাকার মৌলভী দিয়ে ঠিকই বিয়ে পড়ানোর কাজটি করিয়ে নিচ্ছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন বলেন,এ ব্যাপারে প্রতিটি এলাকায় অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহের বিরব্ধে একটি করে সভা করার প্রয়োজন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীনা আক্তার মুঠোফোনে জানান, দুই মাসে চারটি বিদ্যালয় থেকে এতগুলো বাল্যবিবাহ হয়ে গেলেও ওই এলাকার কেউ লিখিত বা মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানাননি। বিদ্যালয় গুলোতে বাল্য বিয়ে প্রতিরোধে সভা ডাকলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমি যখননি বাল্য বিয়ের খবর পেয়েছি সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত করে বিয়ে বন্ধ করেছি। এরপরও এতো বাল্য বিয়ে মেনে নেওয়া যায়না।