মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে চাদাঁবাজীর মামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৪৪৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৮/৯জনের বিরুদ্ধে অবৈধভাবে চাদাঁদাবি ও সন্ত্রাশি কর্মকান্ডের অভিযোগ এনে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন সিরাজুল ইসলাম সরকার নামে এক চাকুরীজীবি। গতকাল বুধবার রাতে ভৈরব থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং-১০।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট শনিবার ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত নাবানা সিএনজি পাম্পের বিপরীত পার্শ্বে পৌর শহরের কমলপুর এলাকার মৃত ওসমান গণি সরকারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সরকারের নিজ ভূমিকে জোরপূর্বক দখল করার হুমকি দিয়ে ৫০লাখ টাকা চাদাঁদাবি করেন ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এছাড়াও দাবিকৃত চাদাঁর টাকা না পেলে গিয়াস উদ্দিনের সন্ত্রাশি বাহিনীর হাতে থাকা পিস্তল, রামদা দেখিয়ে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে বলেও এজহারে উল্লেখ করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম সরকার।

মামলার বিষয়ে জানতে চেয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমার ছোটভাই ঢাকায় চাকুরী করে। আমি আশুগঞ্জ ফার্টিলাইজারে চাকুরি করি। এখানে আমাদের তেমন কোনো খুটির জোর নেই। এরই সুবাদে গিয়াস উদ্দিন তার দলবল নিয়ে অনেকদিন যাবৎই আমার বাবার কেনা জায়গাটি দখল করে নেওয়ার হুমকি দিয়ে আমার কাছে ৫০লাখ টাকা চাদাঁদাবি করছেন। এছাড়াও গিয়াস উদ্দিন তার সন্ত্রাশি বাহিনী দিয়ে বিভিন্ন সময়ে আমাকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন। আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে আইনের সহযোগিতা চেয়ে মামলা করেছি।

ভৈরব থানার (ওসি) তদন্ত বাহালুল খান বাহার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com