মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে পানিবন্দি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৪৪৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

ভৈরবে পানিবন্দি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের ১৫০টি পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের হাতে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১তেজি চিড়া, ২লিটার তেল ও ৫শ গ্রাম নুডুলস তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন বলেন, সরকারের সদিচ্ছা কোন মানুষ যেন না খেয়ে থাকে এবং একটি মানুষ ও যেন কষ্ট না করে সেজন্য সরকার এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। দুর্যোগের সময় সরকার কর্তৃক বিতরণ করা এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com