সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

ভৈরবে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীর জামিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধর করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত বিএনপির ৪৮ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েতুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

উল্লেখ্য, গত ১৮নভেম্বর বিকেলে ভৈরবের চন্ডিবের এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে যুবলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্যসহ দুপক্ষের কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়। পরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার সহকারি কমিশনার (ভ’মি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এঘটনার একদিন পর ১৯ নভেম্বর সোমবার ভৈরব থানার এস.আই অভিজিৎ চৌধুরি বাদী হয়ে বিএনপির ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আড়াইশ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকেও আসামী করা হয়। ওই মামলার পর থেকে গ্রেফতার আতংকে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণামূলক বিএনপির সকল কর্মীসভা আপাতত স্থগিত করে নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com