হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে চ্যানেল এস টিভি ও নবীনগর টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটনকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত কাল সোমবার রাত সাড়ে আটটার সময় অজ্ঞাতনামা ০১৭১০-২৫২৮৩৫ এই মোবাইল নাম্বার থেকে কে বা কারা তাকে ফোন দিয়ে এই হুমকি দেয়। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে জান মালের নিরাপত্তার স্বার্থে ভৈরব থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাধারণ ডায়রি নং ( ১০৭৫ )।
জয়নাল আবেদীন রিটন জানান, প্রাথমিকভাবে ধারনা করছি গত ২১নভেম্ভর জগন্নাথপুর এলাকার আদম ব্যাপারি ( দালাল ) খোকনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আমার মেয়ের শ্বশুর আবু বকর ছিদ্দিক মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার জের ধরেই দালাল চক্রের কেউ আমাকে মোবাইলে হুমকি দিয়ে আসছে।