সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায় জামতৈল রেল ষ্টেশনের দখলে থাকা ২ শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার জামতৈল বাজার সংলগ্ন এলাকার পুর্ব ও পশ্চিম পাশের বিভিন্ন ধরনের এই দোকান গুলো উচ্ছেদ করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিম অঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ নুরুজ্জামান। এসময় র্যাব, রেলওয়ে পুলিশ এবং কামারখন্দ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রেলওয়ের অধিনস্ত এসব জায়গা গুলো গত ২ বছর আগে দরপত্রের মাধ্যমে প্লট আকারে রেল কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বরাদ্ধ দেয়া হয়েছে। এরপর দখল কারীদের সরে যাবার জন্য বার-বার নির্দেশ দেয়া হলেও কেউ তা না মানায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়।