শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

গরু চোর নিহতের ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে মধ্যেরচর গ্রামের রফিকুল ইসলাম ওরফে রইপ্পা ডাকাত নামে এক কুক্ষাত গরু চোর নিহতের ঘটনায় স্থানীয় আওয়ামীলীগের ২৭জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। এঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজসহ অন্যান্য আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন আন্দোলনকারিরা।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান কবীর, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ গরু চুরি, মাদক ব্যবসা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকা রফিকের মৃত্যুতে শান্তি ফিরে আসে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানান তারা। অন্যথায় কঠিনতর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন কর্মসূচী শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারিরা। এসময় এ মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com