শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

কমলগঞ্জে তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম সভাপতি ছাত্রনেতা সুলতান আহমদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।

কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কেন্দ্রীয় তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ জলিল, শাবিপ্রবি তালামীযের সভাপতি মনজুরুল করিম মহসিন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, হৃদয় ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, উপজেলা আনজুমানে আল ইসলাহ্র সাধারণ সম্পাদক হাফেজ এম.এ ওহাব, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম উত্তীর্ণ প্রায় তিনশত কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌর আল ইসলাহ্, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com