শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত শ্বশুরবাড়ি

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে সরকারি সফরে এসেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী ছাড়াও কিশোরগঞ্জের জামাই তিনি। প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসেছেন জামাই। প্রতিমন্ত্রী জামাইকে বরণে চারদিকে সাজ সাজ রব। বর্ণিল সাজে সেজেছে পুরো শহর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিমন্ত্রী জামাইকে বরণ করা হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ সহোদর, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়ার মেয়ের জামাই ফরহাদ হোসেন দোদুল। চারদিনের সফরে কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি এসেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তার আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ শহরে বইছে উৎসবের আমেজ। শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন অতিথি বরণে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এরই মধ্যে শহরের বিভিন্ন সড়কে প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। এসব তোরণে প্রতিমন্ত্রী ছাড়াও শোভা পাচ্ছে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম, সদর আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ সৈয়দ পরিবারের লোকজনের ছবি।

আজ বৃহস্পতিবার বিকেলে চারদিনের সফরে কিশোরগঞ্জ পৌঁছেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা। শহরের প্রবেশে পথে বিন্নাটির মোড়ে জামাইকে বরণ করা হয়েছে। সেখানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ বিভিন্ন লোকজ আয়োজন প্রদর্শিত হয়েছে। বর-বধূকে গাড়ি থেকে নামিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শহরে নিয়ে আসার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার বড় ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ছোট বোন ও বোন জামাইকে বরণের জন্য আমরা পারিবারিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। কিশোরগঞ্জে অবস্থানকালে প্রতিমন্ত্রী আমার বাসায়ই রাতযাপন করবেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com