শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ভৈরবে উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতিকে কয়লা ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১২ বার পড়া হয়েছে

ভৈরবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীরকে সংবর্ধনা প্রদান করেছে ভৈরব মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেল পাচঁটায় ফেরীঘাট সড়কে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে ভৈরবের কয়লা ব্যবসায়ীদের কল্যাণের স্বার্থে যেকোনো ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে কয়লা ব্যবসায়ের সম্প্রসার করতে ও ভৈরবের কয়লা ব্যবসায়ের ঐতিহ্যকে ধরে রাখতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী সর্বদা পাশে থাকবে বলে অঙ্গীকার করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর।

সংবর্ধনা অনুষ্ঠানে মেঘনা ফেরীঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মজনু সওদাগর হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মোঃ সুলাইমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌল আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ প্রমূখ। এছাড়াও এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com