শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে হাত থেকে পড়ে যাওয়া দা তুলতে গিয়ে ধলাই নদের পানিতে ডুবে চা শ্রমিক সন্তান এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লক্ষী নারায়ণ মাদ্রাজী (১৬) । সে ধলই চা-বাগানের নারী চা শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে এবং ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১টা ৫০ মিনিটে মাধবপুর ইউনিয়নের ধলই চা-বাগান সংলগ্ন ধলাই নদে এ ঘটনা ঘটেছে।
লক্ষী নারায়ণের ছোট ভাই উজ্জল মাদ্রাজী জানায়, দুই ভাই মিলে শুক্রবার দুপুরে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিল। বেলা দেড়টার দিকে আকস্মিকভাবে লক্ষী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদের পানিতে। তখন দা’টি খুঁজতে নদে নামে এবং ক্রমে পানির নিচে তলিয়ে যায়।

উজ্জল মাদ্রাজী আরও জানায়, ডুবে যাওয়ার সময় বড় ভাই উপরের দিকে হাত তুলে সাহায্য চাইলেও সে তাকে রক্ষা করতে পারেনি। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে লাশের সন্ধান পেলেও উদ্ধার করতে না পেরে বিষয়টি কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীকে অবহিত করা হয়। খবর পেয়ে বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধারের চেষ্টা করছেন।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লক্ষী নারায়ণের বাড়ি শমশেরনগর চা-বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে। তবে সে ধলই চা-বাগানে মামা সত্য নারায়ণ মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করছিল। লাশ উদ্ধার করতে এখন ডুবুরির সহায়তা চাওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com