শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ছিনতাইকারিদের দৌরাত্মে কোনঠাসা ভৈরববাসী

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ভৈরবে দিন দিন বেড়েই চলেছে কিশোর অপরাধের মাত্রা। প্রতিদিনই ঘটছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ। এরই মাঝে নগরবাসীর বর্তমান বড় আতংকের কারণ হয়ে দাড়িয়েছে ছিনতাই । শুধু রাতের আধারেই নয়, দিনের আলোতেও শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন ঘটছে একাধিক ছিনতাইয়ের ঘটনা। নিরীহ জনগণের পাশাপশি ছাত্র-শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী-চাকুরীজীবি কেউ বাদ পড়ছেন ছিনতাইকারিদের কবল থেকে। গত কয়েকমাসে কমপক্ষে তিনশ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় ছিনতাইকারিদের ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের স্বীকার হয়ে সর্বস্ব হাড়িয়ে গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ। সবমিলিয়ে বর্তমানে এ অঞ্চলে ছিনতাইকারিদের দৌরাত্মে কোনঠাসা হয়ে পড়েছে ভৈরবের সর্বস্তরের মানুষ। তাই এ সামাজিক অবক্ষয়ের  পরিবর্তনে প্রশাসনের কার্যকর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের বাসিন্দারা।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভৈরব উপজেলায় উঠতি বয়সের তরুণদের বেশ কয়েকটি ছিনতাইকারি সিন্ডিকেট  তৈরি হয়েছে। এসব সিন্ডিকেটের সদস্যরা বেশিরভাগই ১৫-২০ বছর বয়সের। এছাড়াও ইদানিং বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটক হওয়া ছিনতাইকারিদের অনেকেই এ পেশায় নতুন। অতীতে যাদের নাম আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় ছিল ওইসব নামের পাশাপাশি বর্তমানে অনেক নতুন নতুন ছিনতাইকারিদের আবির্ভাব ঘটছে। ছিনতাইয়ের উল্লেখ যোগ্য এলাকা গুলোর মধ্যে রেলস্টেশন সড়ক, পলাশের মোড়, নিউটাইন, টোলপ্লাজা, মনমড়া ব্রীজ, নতুন রেলসেতু, বঙ্গবন্ধু সরণী, আমলাপাড়া ও স্টেডিয়াম রোড অন্যতম। প্রায় ৮-১০টি ছিনতাইকারি চক্রের অপতৎপরাতায় বর্তমানে এসব এলাকা সন্ধ্যা নামার সাথে সাথে অনেকটা নীরব ও জনশূণ্য হয়ে পড়ে। শুধু রাতেই না, প্রকাশ্য দিবালোকেও উল্লেখিত অনেক এলাকাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

এসব এলাকায় নিয়মিত যাতায়াতকারি ব্যবসায়ী ও পথচারিরা জানান, ব্যবসায়ীক কাজকর্ম শেষে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। কিন্তু ছিনতাইকারিদের ভয়ে আমরা যাতায়াতকালে চরম আতংকে থাকি। আমাদের জানমালের কোনো নিশ্চয়তা নেই। তারপরেও বাধ্য হয়েই রাত-বেরাতে যাতায়াত করতে হয়। তাই  জনগণের নিরাপত্তার স্বার্থে ছিনতাই দমনে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহবান জানান তারা।

অনুসন্ধানে বেড়িয়ে আসে বেশ কয়েকজন চিহ্নিত সেই সাথে ভয়ংকর ছিনতাইকারিদের নাম। এদের মধ্যে ভৈরব উত্তরপাড়া এলাকার রূপক, অপু, বেগ গিয়ার হৃদয়, মোঃ আলী, কমলপুর বাসষ্ট্যান্ড এলাকার মাহমুদুল হাসান জয়, আমিনুল হক, গাছতলাঘাট এলাকার নূর মোহাম্মদ ওরফে ইমন ও উপজেলার শ্রীনগর গ্রামের আব্দুল্লাহ অন্যতম। এসব চিহ্নিত ছিনতাইকারিদের নিয়ন্ত্রণেই চলছে বেশ কয়েকটি চক্র। এছাড়াও উল্লেখিতদের বিরুদ্ধে ভৈরবসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় ছিনতাইসহ মাদক, ডাকাতি ও খুনের মামলাও আছে একাধিক। আবার প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীদের হাতে তারা হরহামেশাই গ্রেফতার হচ্ছেন। কিন্তু আইনের ফাক-ফুকুরে অল্প সময়ে জামিনে ছাড়া পেয়ে পুনরায় জরাচ্ছেন অপরাধ কর্মকান্ডে।

এদিকে চরমভাবে ভৈরবের সামাজিক অবক্ষয়ে তরুণ প্রজন্মের এই বেহালদশার কারণ হিসেবে মাদকের সহজলভ্যতাকে দোষছেন স্থানীয় সচেতন মহলের মানুষজন। তারা বলছেন, মাদক সেবনে আসক্ত হয়ে মাদকের টাকার জোগান দিতেই তরুণ প্রজন্মরা চুরি-ছিনতাইয়ে নিজেদের সম্পৃক্ত করে ফেলছে। তাই এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধিরও তাগিদ দেন অনেকেই।

ভৈরবের এই সামাজিক অবক্ষয়ের প্রতীকারে প্রশাসনের ভূমিকা জানতে কথা হয় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান এর সাথে। সম্প্রতি এ অঞ্চলে ছিনতাইকারিদের অপতৎতপরতা আচমকা বৃদ্ধি পেয়েছে স্বীকার করে তিনি জানান, অন্যান্য জেলা-উপজেলার তুলনায় ভৈরবের সবধরনের যাতায়াত ব্যবস্থা সুবিধজনক হওয়ায় মাদককারবারিরা ভৈরবকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। তবে বিগত দিনের তুলনায় বর্তমানে ভৈরবে মাদকের ব্যবহার অনেকাংশে কমে গেছে দাবি করে তিনি আরো বলেন মাদকমুক্ত ভৈরব গড়তে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি ছিনতাইকারিদের দমনেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে যারফলে গত ছয়মাসে দুইশতাধিক ছিনতাইকারিদের গ্রেফতার করা হয়েছে। সর্বোপুরি এ সামাজিক অবক্ষয়ের পরিবর্তন ঘটাতে পুলিশি তৎপরতা আরো জোরধার করা হবে জানিয়ে ছিনতাই দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com