শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

২৬ গুণী সংস্কৃতিজনকে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার বিগত পাঁচ বছরের গুণী সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলার ২৬ গুণী সংস্কৃতিজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. আব্দুল কাদির মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কিশোরগঞ্জ শুধু রাজনীতিরই উর্বর ভূমি নয়, সংস্কৃতিরও এক সমৃদ্ধ জনপদ। এখানে মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং রাজনীতির বরপুত্র সৈয়দ আশরাফুল ইসলামের মতো রাজনীতিবিদই শুধু জন্মগ্রহণ করেননি। এখানেই জন্মগ্রহণ করেছেন সত্যজিৎ রায়ের মতো গুণীজন। রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে কিশোরগঞ্জের এ ধারা আগামী দিনেও বিকাশ লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জেলার ২৬ গুণী সংস্কৃতিজন ও তাদের পরিবারের সদস্যদের হাতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com