শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

কমলগঞ্জে মদনমোহনপুর চা বাগানে শ্রমিক কর্মবিরতি

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০১ বার পড়া হয়েছে

৪ দফা দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মদন মোহনপুর চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে চা বাগান শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি পালনকারী শ্রমিকরা জানান, চা বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে গাড়ি চালক, সর্দার, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও মিস্ত্রিদের পদোন্নতি প্রদান করা, বাগানের অস্থায়ী শ্রমিকদের মধ্য থেকে ১০ জন শ্রমিককে স্থায়ীকরণ, সম্প্রতি সময়ে চা শ্রমিক প্রদীপ তাহার ও জয়দীপ তাহারকে অযৌক্তিকভাবে দেয়া অভিযোগপত্র প্রত্যাহার এবং পার্শ্ববর্তী মাধবপুর চা বাগানের এক বাবুর নির্দেশে মদন মোহনপুর বাগানের প্লান্টেশন এলাকা থেকে চুরি করে পাতি( চা পাতা) উত্তোলন করে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই কর্মবিরতি পালন করা হয়। তবে বিষয়টি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন ও শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত কোন সমঝোতা বৈঠক বসেনি।

মদন মোহনপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি উমা শংকর গোয়ালা জানান, আমাদের বাগানের শ্রমিকদের এসব দাবি দাওয়া নিয়ে ইতিপূর্বে কয়েক দফা ব্যবস্থাপককে (ম্যানেজারকে) বলেছি। তাছাড়া শ্রীমঙ্গলস্থ ডিডিএল (শ্রম অধিদপ্তর) সাহেবের কাছেও দাবি জানিয়েছি। এখন পর্যন্ত এসব বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি আরও বলেন, এরই মধ্যে পার্শ্ববর্তী মাধবপুর বাগানের একজন বাবুর নির্দেশে শ্রমিকরা গোপনে মদন মোহনপুর চা বাগান থেকে পাতি উত্তোলন করে নিয়ে গেছে। এই বাবুর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছি।

মদন মোহনপুর চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে বলেন, চা বাগান শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের একটা দাবি তোলে ধরেছেন। তাদের এই দাবি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা মদনমোহনপুর চা বাগানে শ্রমকিদের কর্ম বিরতির সত্যতা নিশ্চিত করে বলেন, সমস্যা সমাধানে উভয় পক্ষের মাঝে আলোচনা চলছে।.

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com