ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে প্রার্থীকে সমান চোখে দেখতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আজ বৃহস্পতিবার সকালে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, একজন প্রার্থী যখন নির্বাচনের মাঠে নামবেন তখন তাকে কেবল প্রার্থী হিসেবে দেখতে হবে। প্রার্থীরা যখন থেকে নির্বাচনের মাঠে যাবেন তখন থেকে তার পরিচয় তিনি নির্বাচনের প্রার্থী। তখন আর দল বা একক ব্যক্তির কোনো পরিচয় নেই। তিনি শুধু একটি মার্কা বা প্রতীকের প্রার্থী। ফলে যে দলেরই হন না কেন তাকে অন্য সবার সাথে সমানভাবে দেখতে হবে।
তিনি বলেন, আমাদের সকলের প্রত্যাশা ছিল দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই আশা পূরণ হয়েছে। এবার প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।
babanioglu58 baburmelih23 bahar_cigdem bahri2326 ayseisci6171 maykl66431141
gokhan28456492 874altn 78gs1905kbr mehmetbakaya8 78_nazli mustafakarasu
celebi41elebi isaoban81 cey147 ismailfidan4 ce_kaplan ismailhakkaltun