রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

৩ হাজার ৫৬টি মনোনয়ন দাখিল হয়েছে সারাদেশে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৫৩০ বার পড়া হয়েছে
সারাদেশে মনোনয়ন দাখিল হয়েছে ৩ হাজার ৫৬টি: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আসন্ন একদশ সংসদ নির্বাচনে সারা দেশ থেকে মোট  ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে  তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা বিভাগে  ৭০৮ জন, চট্রগ্রামে ৬৮৮ জন, সিলেটে ১৭৭ জন, রাজশাহীতে ৩৫৩ জন, খুলনায় ৩৫১ জন, বরিশালে ১৮২ জন, ময়মনসিংহে২৩৬ জন এরং রংপুরে ৩৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তিনি আরও বলেন, মনোনয়নের মধ্যে ঢাকা ৮-এ মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২২ জন। মাগুরা-২ আসন থেকে সর্বনিম্ন মনোনয়ন দাখিল করেছেন চার জন।

ইসি সচিব বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মনোনয়ন দাখিল করেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com