শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ফলোআপ- অনিয়মের অভিযোগে চাল বিতরণে ৩ ডিলারকে কারন দর্শানোর নোটিশ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০০ বার পড়া হয়েছে

ভৈরবে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে বরাদ্দকৃত ২৪বস্তা চাল গায়েব এবং বিতরণকৃত বরাদ্দের চাল সময় মতো উত্তোলন না করায় ৩ ডিলারকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে চাল গায়েব ও সময় মতো উত্তোলন না করায় সভার সিদ্ধান্ত মোতাবেক শ্রী-নগর ইউনিয়নের ডিলার হেলাল উদ্দিন হেলু, সাদেকপুর ইউনিয়নের হামিদুল ইসলাম এবং শিমুলকান্দি ইউনিয়নের ডিলার বাছির আহমেদকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে আগামী ৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।

জানাযায়, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার সারাদেশে ১০ টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে গত ১৬সেপ্টেম্বর ভৈরবে ৭টি ইউনিয়নের ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রত্যেক হতদরিদ্র পরিবারের মাঝে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু হয়। নিয়ম অনুযায়ী বরাদ্ধকৃত চাল ডিলাররা ৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন করবেন এবং উত্তোলনকৃত চাল বোঝে নিয়ে গুডাউনে রেখে টেগ অফিসারের সামনে বিতরণ করবেন।
কিন্তু খোজঁ নিয়ে জানা গেছে উপজেলার শ্রী-নগর গ্রামের ডিলার হেলাল উদ্দিন তার বরাদ্দকৃত ৩শ ১৮জন কার্ডধারীর জন্য ১শ ৯০বস্তা চাল ডিওর মাধ্যমে উত্তোলন করলেও বিতরণের আগে যাচাই করে বরাদ্দের ২৪ বস্তা চাল কম পাওয়া যায় । এছাড়া সাদেকপুর ইউনিয়নের ডিলার হামিদুল ২শ ৭৫ জন কার্ডধারীর জন্য ৮হাজার ২শ ৫০কেজি এবং শিমুল কান্দি ইউনিয়নের ডিলার বাছির আহমেদকে ৪শ ৭৭জন কার্ডধারীদের জন্য ১৪হাজার ৩শ ১০কেজি চাল বরাদ্দ দেওয়া হয় । কিন্ত তারা কেউই সময় মতো বরাদ্ধের চাল সংগ্রহ করেননি।

এ বিষয়ে টেগ অফিসার এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী খন্দকার শফিকুর রহমান বরাদ্দের ২৪ বস্তা চাল গায়েব হওয়ার কথা স্বীকার করে বলেন, চাল কম পাওয়ায় হতদরিদ্রদের মাঝে বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং ডিলার হেলাল উদ্দিন কে গায়েব হওয়া চাল উদ্ধারের জন্য বলা হয়েছে । পাশাপাশি সাদেকপুর এবং শিমুলকান্দি ইউনিয়নের দুই ডিলার হামিদুল এবং বাছির আহমেদ সময় মতো বরাদ্ধের চাল গোডাউনে উত্তোলন না করার কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে । নোটিশ পাওয়ার পর আগামী ৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com