শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

প্রেসক্লাব সভাপতির উপর হামলা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের নিজ পত্রিকার স্থানীয় অফিসের সস্মুখে এই অতর্কিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় লোকজন ও আক্রান্ত সাংবাদিক বিশ্বজিৎ রায় জানান, পূর্ব বিরোধের জের ধরে ভানুগাছ বাজারের জনৈক রাজিব রায় উত্তম (৩৫) এর নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে ৯টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালালে তিনি প্রাণ রক্ষার্থে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি ডেকোরেটার্সের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা সেখানেও তার উপর হামলা চালাতে চেষ্টা করলে তাকে রক্ষা করতে গিয়ে ডেকোরেটার্সের দুই কর্মীও আহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় আরো বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। যার নেতৃত্বে হামলা হয়েছে তার বিরুদ্ধে থানায় অনেক আগেই অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে আজকের এই ঘটনা ঘটতো না।

অভিযোগের বিষয়ে জানতে চাইতে রাজিব রায় উত্তমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ট সূত্রের দাবি রাজিব রায় উত্তমকে মারধর করেছেন বিশ্বজিৎ রায়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। এরপরও পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com