কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে একটি অনুমোদনহীন কারখানাকে সিলগালাসহ দুটি কারখানা মালিককে আর্থিক জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মনজুর মোহাম্মদ শাররিয়ারের নেতৃত্বে এ অভিয়ান পরিচালনা করা হয়। এসময় ভৈরব পৌর শহরের তাতাঁরকান্দি এলাকার আশাব উদ্দিন ক্যামিক্যাল ওর্য়াকস্ এর মালিককে অনুমোদনহীনভাবে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের কয়েল তৈরির অভিযোগে নগদ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানাসহ কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত সজিব কনজুমার নামের আরেকটি কয়েল ফ্যাক্টরিকে নগদ ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ অংশগ্রহণে ভৈরব পৌর নিরাপদ খাদ্য পরিদর্শকের একটি দল সহায়তা করেন। অভিযানে জব্দকৃত অবৈধ কয়েল ও বিভিন্ন কাচামাল ধ্বংস করে দেওয়া হয়।
এছাড়াও একই সময়ে বিএসটিআই এর ফিল্ড অফিসার সেকান্দার মাহমুদের নেতৃত্বে ভৈরব রাণীর বাজারস্থ গণি ষ্টোর নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ভেজাল বিরোধি অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর অনুমোদনহীন চিপস, লজেন্স, প্যাকেটজাত লিচুসহ বিভিন্ন শিশু খাদ্য বাজারজাত করণের অপরাধে প্রতিষ্ঠান মালিককে নগদ এক লক্ষ টাকা আর্থিক অর্থদন্ড প্রদান করা হয়। পরে অভিযানে জব্দকৃত বিভিন্ন পন্য ধ্বংস করা হয়। এসময় একই এলাকার শাহিন ষ্টোর নামের এক আচারের দোকান তালা দিয়ে মালিক পালিয়ে যাওয়ায় দোকানটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান মোঃ আনিসুজ্জামান।
তালিকা অনুযায়ী অবৈধ কারখানার বিরুদ্ধে এসব ভেজাল বিরোধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মনজুর মোহাম্মদ শাহরিয়ার।