মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পরে নাসিমা বেগম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউপির ছয়কুট মুন্সীটিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ঐ এলাকার মিজান মিয়া ড্রাইভারের মেয়ে।
শিশুর চাচা আব্দুস শহিদ বলেন, আমরা জুম্মার নামাজ আদায় করে দুপুর ২ টায় বাড়িতে এসে মেয়েকে খোজাখুজি করে না পেয়ে বাড়ীর সামনের পুকুরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখি। পরে পানি থেকে তুলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আজির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।