কিশোরগঞ্জের হোসেনপুরে যৌতুক লোভী এক পাষণ্ড স্বামী স্ত্রীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া ঢেলে নির্যাতন করেছে। এমন অভিযোগ করেছে তারই স্ত্রী লাইলী আক্তার (২০)। লাইলী আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে। অপরদিকে পাষণ্ড স্বামী মিজানুর রহমান (২৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় বাকচান্দা বাজারের মুদি ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে স্বামী মিজানুর রহমানের বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটায়। এ ঘটনার পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে স্বজনেরা নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে রাতে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মহিলা ওয়ার্ডে গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিত গৃহবধূ লাইলী আক্তার জানান, যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী মিজান ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে তাকে মারপিট শুরু করে। টানা মারপিটের পর তাকে শিকলে বেঁধে রাখে। এক পর্যায়ে গোপনাঙ্গে মরিচের গুঁড়া ঢেলে দেয়। এতে যন্ত্রণায় তিনি ছটফট ও চিৎকার করলেও তাকে কোন চিকিৎসা দেয়া হয়নি। এমনকি তার বাবার বাড়িতে খবরও দিতে দেয়নি।
https://www.youtube.com/watch?v=rKW3Q_FoSYk
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লাইলীর শ্বশুরবাড়ির এলাকার এক লোক মোবাইল করে মিজান তার বোনের গোপনাঙ্গে মরিচের গুঁড়া ঢেলে নির্যাতন করেছে জানালে তিনি তার বোনের শ্বশুরবাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়ে বিকালে লাইলীকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে নিয়ে যান। সেখানে লাইলীর অবস্থার অবনতি দেখে রাতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।