শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার ভৈরবে তথ্য প্রযুক্তি মামলায় যুবক গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০০ বার পড়া হয়েছে

ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ ভৈরবের আইন শৃঙ্খলার অবনতি এমন বিভ্রান্তিমুলক পোষ্ট করায় তথ্য প্রযুক্তি মামলায় ইমতিয়াজ আহমেদ কাজল এক যুবককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক ভৈরবপুর উত্তপাড়া এলাকার মৃত মির্জা আলী হোসেন এর পুত্র।

পুলিশ জানায়, গ্রেফতাকৃত ইমতিয়াজ আহমেদ কাজল দীর্ঘদিন ধরে ফেসবুকে তার নিজ আইডি থেকে সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও আইন শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিভ্রান্তিমূলক পোষ্ট করে আসছিল। এছাড়া আসাদুজ্জামান ফারুক নামে স্থানীয় এক সংবাদকর্মীর বিরুদ্ধে মানহানিকর লেখা পোষ্ট করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন ভৈরব হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী রিয়াদ ও আসাদুজ্জামান ফারুক । দুটি মামলায় কাজলকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদ্য দায়ের করা দুটি মামলাসহ ভৈরব থানায় মারামারি ও মাদকের মোট ৫টি মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com