সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভৈরবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহজাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া আসন্ন দূর্গা পূজায় ভৈরবের ১৯টি পূজা মন্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে তৎপর থাকার আহবান জানান। এছাড়াও আজান ও নামাজের সময় দূর্গোৎসবে উচ্চস্বরে গান-বাজনা থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা এবারের দূর্গোৎসবে শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন নিয়ম-নীতি তুলে ধরেন। এছাড়াও দূর্গোৎসবে শ্রেষ্ঠ পূজা মন্ডপ হিসেবে তিনটি পূজা মন্ডপকে পুরুষ্কৃত করা হবে বলেও জানান তিনি।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা মনোয়ারা বেগম, ভৈরব থানার ওসি (তদন্ত) মোঃ বাহালুল খান বাহার, উপজেলা পূজা উযযাপন কমিটির সভাপতি অধ্যাপক জীতেন্দ্র চন্দ্র দাস ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।