শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

৬০ কেজি ওজনের মাছ ১ লাখ ২০ হাজার টাকা, উৎসুখ জনতার ভিড়

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব মৎস আড়তে দেখা মিললো ৬০ কেজি ওজনের বিশাল বাঘা আইর মাছ। মাছটি ভৈরবের পুলতাকান্দা বৃহত্তর মৎস আড়তের ভৈরব ফিস নামের উজ্জল মিয়ার দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে। বিশাল আকৃতির এই মাছ দেখতে বাজারে ঢল নেমেছে উৎসাহী জনতার। দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই।

খোজ নিয়ে জানাযায়, শনিবার ভোর পাচঁটার দিকে সিলেটের মৌলবিবাজার জেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে ধরা পড়ে বৃহৎ আকৃতির এই মাছ। পরে দেশের বৃহত্তর মৎস আড়ৎ হিসেবে মাছটিকে ভৈরবের মৎস আড়তে আনা হয়। মাছ বিক্রেতা উজ্জল মিয়া শনিবার সন্ধ্যায় বিক্রির উদ্দেশ্যে প্রতি কেজি দুই হাজার টাকা দরে মাছটির দাম হাকছেন ১লাখ ২০হাজার টাকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে মাছটির দাম উঠেছে প্রতি কেজি ১১শ টাকা দরে ৬৬হাজার টাকা। এছাড়াও রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা মাছটি ক্রয়ের উদ্দেশ্যে দর কষাকষি করছেন। পাশাপাশি স্থানীয় বিত্তবানরাও মাছটিকে কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন দাম বলছেন। বিক্রেতা উজ্জল মিয়া জানান, ৬৬হাজার পর্যন্ত দাম উঠেছে ৭৫হাজার হলে তিনি মাছটি বিক্রি করবেন।

বিশাল আকৃতির এই মাছ নিয়ে রীতিমত তোলপার চলছে ভৈরবের এই মৎস আড়তে। মাছ দেখতে আসা মানুষজন ছবি/ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছেন। এখন দেখার বিষয় হলো শেষমেশ কার ভাগ্যে জুটে এই আকর্ষনীয় বাঘা আইর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com