শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, ছাত্রলীগ নেতা আটক

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৪০০ বার পড়া হয়েছে

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জেলার কাজিপুরে আব্দুর রউফ আবু সাঈদ (৪৫) নামে এক বাবা খুন হয়েছেন। বুধবার সন্ধায় তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে কাজিপুর থানা রেখেছে। এ ঘটনায় অভিযুক্ত পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলামকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহতের মেয়ে সোনিয়া খাতুন সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিলেন। পূর্বে তাদের মধ্যে কিছুটা সম্পর্ক থাকলেও অনার্স ভর্তির পর সম্পর্কের অবনতি হয়। পরবর্তী সময়ে ওই গৃহশিক্ষক প্রায় মেয়েটিকে কলেজ যাবার পথে উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে এর আগেই তাকে বেশ ক’বার সতর্ক করেন মেয়েটির স্বজনরা।

বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন বন্ধু পথ আগলে উত্যক্ত করার চেষ্টা করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে হৈচৈ ও প্রতিবাদ করেন। এ সময় আমিনুলের দলবল আবু সাঈদকে বেধড়ক মারপীট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আমিনুলকে আটক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com