শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজার খুশিতে শিশুরা (সিজন-২) ইভেন্টে মণিপুরী মানবকল্যাণ সংস্থা পরিচালিত মণিপুরী ব্লাড ব্যাংক এর উদ্যোগে নতুন জামা পেল সুবিধাবঞ্চিত ৬০ টি শিশু। কমলগঞ্জ পৌরসভার মৃৎশিল্প পল্লী কুমারপাড়া এলাকায় শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে দরিদ্র শিশুদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সমন্বয়ক রাকুল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। বেলা ২টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ শিব মন্দিরে মালাকার ও রবিদাস সম্প্রদায়ের শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহা, ও সংগঠনের প্রতিষ্টাতা সদস্যা প্রিয়াংকা সিনহা। বিকেলে তিলকপুর উত্তরপল্লীর শব্দকর পাড়ায় পৃথকভাবে এ বস্ত্র বিতরণ হবে। সুবিধাবঞ্চিত মোট ৬০ জন দারিদ্রপীড়িত শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

উল্লেখ্য, মণিপুরী মানবকল্যাণ সংস্থা পরিচালিত মণিপুরী ব্লাড ব্যাংক শুধু এই বস্ত্র বিতরণই নয়, স্বেচ্ছাসেবী এই সংস্থাটি বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে দরিদ্র মানুষদের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কাজ করে যাচ্ছে। সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তারা কাজ করছে। সেখানে তাদের শুভাকাংখীরা বিভিন্নভাবে সহযোগিতা করেন। ঈদ উপলক্ষেও শিশুদের মাঝে নতুন জামা ও শীত বস্ত্র বিতরণসহ রক্তদানের সচেতনতা ও নতুন রক্তদাতা তৈরি এবং উৎসাহিতকরণ নিয়ে কাজ করে সংগঠনটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com