কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরব শহরে সম্প্রতি ব্যাপক হাড়ে বৃদ্ধি পেয়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনা বর্তমানে নগরবাসীর বড় আতংকের কারণ হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে একাধীক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ট হয়ে পড়েছে নাগরিক জীবন। তাই ভৈরবের সামাজিক অবক্ষয়ের চিত্র পাল্টাতে বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছেন স্থানীয় সচেতন মহল।
এরই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে শহরের রেলওয়ে স্টেশন এলাকার ঝোপ-ঝাড় পরিষ্কারে অংশ নেন ছাত্র-শিক্ষক, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় তারা দা-কাচি নিয়ে প্লাটফর্ম ও রেলওয়ে স্টেশন রোডের পাশে বেড়ে ওঠা ঝোপ-ঝাড় পরিস্খারের কাজে অংশ নেন। এর আগে বেলা তিনটাই রেলওয়ে প্লাটফর্মে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে রেলওয়ে স্টেশন রোডসহ বিভিন্ন চিহ্নিত স্থানে নিরবিচ্ছিন্ন বৈদ্যতিক আলোর ব্যবস্থার পাশাপাশি ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয় রাস্তার পাশে বেড়ে ওঠা ঝোপ-ঝাড় উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়াও মাদক, চুরি-ছিনতাই রোধে প্রশানের কার্যকরি তৎপরতা বৃদ্ধির জোড়ালো দাবিও জানান তারা।

ভৈরবের সর্বস্থরের সচেতন জনগণ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ কর্মী মোখলেছুর রহমান সাগর, যৌতুক বিরোধী সমাজকর্মী জুম্মা খান নিয়াজী, কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, চ্যানেল এস ও দৈনিক জনতার ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, সমাজকর্মী জাকির হোসেন, সবুজ সারওয়ার, রাসেল আহমেদ প্রমূখ।