শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ধোঁয়াশা’র প্রথম পর্ব (ভিডিও সহ)

রিফাত ইসলাম
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ১৪৮২ বার পড়া হয়েছে

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ধোঁয়াশা’র প্রথম পর্ব। আজ বুধবার সন্ধ্যা ৭টায় ওয়ান নিউজের ইউটুব চ্যানেলে প্রথম পর্ব আপলোড করা হয়। ‘ধোঁয়াশা’ রচনা ও পরিচালনা করেছেন মশিউর রহমান কায়েস। এ সিরিজের প্রথম পর্ব আপলোড হওয়ার পরই ইতোমধ্যে বেশ সাড়া পড়েছে। দ্বিতীয় পর্ব কবে আসবে সে অপেক্ষায় আছেন দর্শকরা।

এ সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী, আবুল হায়দার কাঞ্চন, ইমরান আহমেদ, রিফাত ইসলাম, শাহ্ শান্ত ও খন্দকার রাব্বানী । ওয়েব সিরিজ প্রযোজনা করেন মো. আবদুল্লাহ আল মামুন পলাশ ।
ইমরান ও রিয়া একে অপরকে ভালোবাসে। দীর্ঘদিন তাদের প্রেম চলছিল। হঠাৎ রহস্যজনকভাবে রিয়ার মৃত্যু হয়। ইমরান রিয়ার শোকে ভেঙ্গে পড়ে। কাঞ্চন, রিফাত, শান্ত ও রাব্বানী ইমরানের মন ভালো করতে আপ্রাণ চেষ্টা করে। এক পর্যায়ে ইমরানেরও মৃত্যু হয়। কিন্তু এ মৃত্যু স্বাভাবিক নয়। বেরিয়ে আসে এক ভিলেন, যার ইশারায় এসব অপরাধ ঘটছে। আর এভাবেই এগিয়ে যায় গল্প।

ধোঁয়াশার পরিচালক মশিউর রহমান কায়েস বলেন- ধোঁয়াশা সিরিজটি একটি রহস্যজনক গল্প নিয়ে নির্মিত। আমরা চেষ্টা করেছি একটি মানসম্পন্ন ভিন্নধর্মী কাজ দর্শকদের উপহার দিতে। আমরা দুপুর ১২ থেকে রাত ৪টা অবধি শুটিং করেছি। ধোঁয়াশায় যারা কাজ করেছেন তাঁরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে শতভাগ আন্তরিকতার পরিচয় দিয়েছেন। মফস্বল শহরে ওয়েব সিরিজ বানানো অনেক চ্যালেঞ্জিং কাজ। এখানে অনেক সীমাবদ্ধতার মাঝে কাজ করতে হয় আমাদের। আবদুল্লাহ আল মামুন পলাশ ভাই আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছেন । তিনি পাশে ছিলেন বলেই সিরিজ বানানোর সাহসটা পেলাম। প্রথম পর্বে কিছু ভুল ত্রুটি রয়েছে যা আমরা পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করবো। আশা করি খুব শীঘ্রই দর্শক ধোঁয়াশার দ্বিতীয় পর্ব দেখতে পাবে।

https://www.youtube.com/watch?v=f5lnZBgDiaE

কিশোরগঞ্জে এই প্রথম একদল তরুণ ওয়েব সিরিজ নির্মাণে এগিয়ে এসেছে। ওয়ান নিউজের পরিবেশনায় সাত পর্ব নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘ধোঁয়াশা’ দর্শকনন্দিত হবে এমনটা প্রত্যাশা করছেন কিশোরগঞ্জবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com