রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ক্রিকেট অধ্যায়ের ইতি টানছেন ধোনি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

ধোনির অবসর নিয়ে জল্পনা বেড়েই চলেছে। বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর জাতীয় দল থেকে তিনি নিজেকে সাময়িক সরিয়ে নিয়েছেন। ক্যারিবিয়ান সফরে যাননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলছেন না। এমন কী বাংলাদেশ সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। তাহলে কী অবসর নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন ধোনি? নাকি টিম ইন্ডিয়ার হয়ে ফের মাঠে নামতে দেখা যাবে মাহিকে?‌ ধোঁয়াশা রয়েছে। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী কিন্তু পরিষ্কার বলে দিলেন, ‘যখনই চাইবে, তখনই ধোনি দলে ফিরতে পারবে’।

জাতীয় নির্বাচকদের সঙ্গে ধোনি এখনও কোনও কথা বলেননি। কবে তিনি ক্রিকেটে ফিরতে চান। শাস্ত্রীর কথায়, ‘‌ধোনি কবে ফিরবে সে সিদ্ধান্ত নিজেই নেবে। বিশ্বকাপের পর ধোনির সঙ্গে আমার কথা হয়নি। ধোনি আগে ক্রিকেট খেলা শুরু করুক। আমি এটুকু জানি বিশ্বকাপের পর ধোনি আর বাইশ গজে নামেনি। যদি বাইশ গজে নামত, তাহলে নির্বাচকদের জানিয়ে দিত। শুধু এটুকু বলব, ধোনি দেশের অন্যতম সেরা ক্রিকেটার।’‌

বিশাখাপত্তনম টেস্টে প্রথম একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বাদ পড়তে হয়েছে ঋষভ পন্থকে। শাস্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘‌ঋদ্ধিমান চোট পাওয়ায় ঋষভ টেস্ট দলে এসেছিল। সাহা বিশ্বের সেরা উইকেটরক্ষক। আর ঘরের মাঠে অসমান বাউন্সে অন্যতম সেরা। পন্থ অবশ্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে শতরান করেছে। তবে পন্থ তরুণ, তার আরও উন্নতি করতে হবে।’‌

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com