শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

২কেজি গাজাঁসহ মজিবুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে মজিবুর মিয়া (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার কুলিয়ারচর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। আটকৃত মজিবুর ভৈরব পৌর শহরের লক্ষীপুর এলাকার মেহের আলীর ছেলে।

জানা যায়, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্তি পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল কুলিয়ারচরের লক্ষীপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মজিবুরকে আটক করেন। এসময় তল্লাশি করে তার নিজ হেফাজতে থাকা দুই কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করেন র‌্যাবের আভিযানিক দল।

এবিষয়ে র‌্যাবের এস আই মিজানুর রহমান বাদী হয়ে আটকৃতের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা দায়ের করে (মামলা নং-৬) গ্রেফতারকৃত মজিবুরকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এছাড়াও আটকৃত মজিবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মাদকের মামলা রয়েছে বলেও নির্ভর সূত্রে জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com