শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

আবরারকে হত্যার কথা স্বীকার করলেন সকাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বুয়েটছাত্র আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামিদের মধ্যে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইফতি মোশাররফ সকাল। বুয়েটের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইফতি বুয়েট ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন। রিমান্ডে থাকা ইফতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার হাকিম আদালতে নিয়ে যায় পুলিশ।

আবরার হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি সকাল। এরইমধ্যে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করেছে। গত ৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেয়। রিমান্ডে থাকাবস্থায় সে স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছে। আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এরপর ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হ’ত্যা করা হয়। ওইদিন ভোর রাতে তার লা’শ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবরারের পিতা বরকত উল্লাহ বাদি হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ আসামির নাম উল্লেখ করে মামলা করেন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে ৮ অক্টোবর ছাত্রলীগের বুয়েট শাখার সহসভাপতি মুহতাসিম ফুয়াদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১০ নেতাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ১৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় সকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com