নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ ধরায় ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশসহ দেশীয় প্রজাতির ৩৫ কেজি মাছ জব্দ করা হয় । পরে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন মাহতাব মিয়া, মাসুম মিয়া, রিপন মিয়া ও আরশ মিয়া। অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে হয়। অভিযানে ভৈরব নৌ-পুলিশ ও উপজেলা মৎস অফিস সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ৯অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,বিক্রি,মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তাই এবপোরে নজরধারী সরুপ নিয়মিত এসব অভিযান অব্যাহত থাকবে।