শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬৫০ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গরিব নারীদের সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করলেন। শনিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট দেন।  পরে  গরিব অসহায় নারীদের  সেলাই মেশিন দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওর এলাকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক সময়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পড়ালেখা করে শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না মানুষের মতো মানুষ হতে হবে না। আমি সবসময় তোমাদের পাশে থাকব সহযোগিতা করব। তবে তোমাদের দেশ ও হাওরের জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। যেন তোমাদের নিয়ে গর্ব করতে পারি আমি। তোমরা যদি তোমাদের সঠিকভাবে গড়ে তুলতে পার, তাহলে এই হাওর আর অবহেলিত থাকবে না। সম্পদে ও মননে উন্নত হয়ে দেশকে পথ দেখাবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আবদুল হক নূরুর সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, লে. জে মাহফুজুর রহমান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, মানবতা বিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সমরিক সচিব শামীমুজ্জান, প্রেস সচিব জয়নাল আবেদিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক ও মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম।
এ অনুষ্ঠানের আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রপতি মিঠামনের রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com