“আমাদের কন্যা শিশু সম্ভাবনায় সমৃদ্ধিতে অদম্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতকি কন্যা শিশু দিবস উপলক্ষ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার উপ-পরিচালক ফিরোজ মাহমুদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ডা. ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিসের বাংলাদেশ রাজশ্হী ও রংপুর চীফ অব ফিল্ড অফিসার নাজীবুল্লাহ হামীম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।