শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪৪৩ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে দু’এক দিনের মধ্যে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর ফলে পদ্মা সেতুর ২,১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়।

আবহাওয়া এবং ড্রেজিং অনুকূলে থাকলে আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর ১৫তম স্প্যান পিয়ার-২৩ এবং ২৪ এর উপর বসানো হবে।

গতকাল সোমবার স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া পিলারের উপরে বসাতে আরো ৫টি স্প্যান এখন প্রস্তুত রয়েছে । তবে পদ্মায় নাব্যতা সংকটের কারণে এ সকল স্প্যান এতো দিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী। তবে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট প্রকৌশলী আরো জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকী ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি।

এছাড়া মোট ৪১ টি স্প্যানের মধ্যে মাওয়ায় ইতোমধ্যে এসে পৌঁছেছে ৩০ টি স্প্যান। যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com