শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

টাইফুনে জলমগ্ন জাপানের শহর; কিন্তু আবর্জনা কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬০৮ বার পড়া হয়েছে
শহরে ডুবে গেছে জলে, কিন্তু আবর্জনা তেমন একটা চোখে পড়ছে না।

জাপানে গতকাল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছে সুপার টাইফুন হাগিবিস। এই টাইফুনের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জাপানের অনেক এলাকা। এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওতে হাজার হাজার মানুষ বন্যায় আটকা পড়েছেন। শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে বেশ অবাক করা একটি দৃশ্য চোখে পড়ছে। শহরের রাস্তাঘাট পানিতে টইটম্বুর হলেও এতে কোনো ময়লা-আবর্জনা বিশেষ করে প্লাস্টিক ব্যাগ খুব একটা চোখে পড়েনি। এমন নয় যে জাপানে প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয় না; কিন্তু তারা সভ্যতাকে এত উচ্চতায় নিয়ে গেছে যে, আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে তাদের ভাবতে হয় না।

আমাদের দেশে এর ঠিক বিপরীত অবস্থার সঙ্গে সবাই পরিচিত। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীসহ বেশ কিছু বড় শহরের রাস্তাঘাট। জলের সঙ্গে ভেসে আসে পচা-গলা বর্জ্য এবং প্লাস্টিক সামগ্রী। শহরের অনেক বাড়ির পয়োঃবর্জের লাইন ড্রেনের সঙ্গে যুক্ত থাকে। যে কারণে সেই নোংরা পানি শরীরে লাগিয়েই দৈনন্দিন কাজে বের হতে হয় নাগরিকদের। শরীরে প্রবেশ করে রোগজীবানু। যে কারণে চর্মরোগে আক্রান্ত হয়ে থাকেন অনেক মানুষ।

অথচ, এই হলো ঢাকা শহরের নিত্যনৈমত্তিক দৃশ্য।

এমন নয় যে, বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বর্জ ব্যবস্থাপনার উদ্যোগ নেই। কিন্তু সাধারণ মানুষ সচেতন না হওয়ায় এসব ব্যবস্থাপনা কোনো কাজেই আসছে না। সেখানে সেখানে বর্জ্য ফেলা যেন আমাদের জাতীয় স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এমনকী বিদেশগামী বিমানেও পর্যন্ত খাবারের উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন বাংলাদেশি যাত্রীরা। যাদের মধ্যে ভিআইপিরাই বেশি। আমরা স্বাধীন জাতি হতে পারি, কিন্তু সভ্য জাতি হতে আরও বহু পথ হাঁটতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com