শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ উমরাহ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৭১৩ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৫ উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখহাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সৌদি স্বাস্থ্য বিভাগের এক বরাতে জানানো হয়, মৃত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে বেশিরভাগ যাত্রী এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। তারা সবাই উমরাহ যাত্রী ছিলেন।

সৌদি পুলিশের বরাতে জানানো হয়, উমরাহ যাত্রীদের বহন করা বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মৃত্যু হয়। বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের আল-হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য জরুরি পরিষেবা উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে। সংঘর্ষের বিষয়ে এখনও তদন্ত চলমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com