কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া গাছবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে অবৈধ পলিথিন তৈরীর দায়ে সোনার বাংলা প্রিন্টিং এন্ড প্যাকেজিং মিলকে ১ লক্ষ টাকা জরিমানা, ৩২০ কেজি পলিথিন, ৪০ বস্তা পলিথিন তৈরীর কাচামাল জব্দ করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ (২২ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শোলাকিয়া গাছবাজার এলাকায় সোনার বাংলা প্রিন্টিং এন্ড প্যাকেজিং মিল নামক প্রতিষ্ঠানটিতে র্যাবের একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্টেট গালিব মাহমুদ পাশা, ও কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

অভিযানের সময় অবৈধ ৩২০ (তিনশত বিশ) কেজি পলিথিন এবং ৪০(চল্লিশ) বস্তা পলিথিন তৈরীর কাচামাল জব্দ করা হয়। উক্ত প্রতিষ্ঠানকে অবৈধ পলিথিন তৈরীর দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ ফারুক খান’কে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।