সালাম, স্ত্রি ও ৯ বছরের মেয়ে ময়নাকে নিয়ে তার ছোট্ট সংসার। দারিদ্রতার খোসাঘাতে কোনভাবে চলছিল তার দিন। হঠাৎই এলাকার এক বড় ভাইয়ের বদৌলতে কোনরকম প্রশিক্ষন আর ভোয়া লাইচেন্স নিয়ে হয়ে গেল দুরপাল্লার বাস চালক। টাকার লোভে পরে নানা অনিয়মের মধ্যে চলছিল তার যান চলাচল। দুর্ঘটনা যেনো ছিল তার কাছে নিত নৈমিত্ব বিষয়।
কিন্তু নিয়তি কোন একদিন সেই দুর্ঘটনার মুখোমুখি করল তারই আদরের ছোট্ট শিশু ময়নাকে। এমনি এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে মঞ্চস্থ হয় পথনাটক “ড্রাইবিং মামুর বাড়ির মোয়া” মশিউর রহমান কায়েসের লেখা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে জলছবি সাংস্কৃতিক সংঘ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাসেল ইসলাম, শাহ নূর মোহাম্মদ শান্ত, আব্দুল আলিম, বিপুল মেহেদী, রিফাত ইসলাম, ওমর সিদ্দিক রবিন ও তাকরিম খান। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বিকেল ৫টায় গুরুদয়াল মুক্তমঞ্চে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে এ নাটক মঞ্চস্থ হয়। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল সারাদেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯। তারই অংশ হিসেবে নানা কার্যক্রম হাতে নেই সংগঠনটি। সকালে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিসচা কিশোরগঞ্জ শাখার এক র্যালি শহর প্রদক্ষিণ করে।

পরে বিকেলে মুক্তমঞ্চে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, লিফলেট বিতরন ও শিক্ষামুলক নাটকের আয়োজন করে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তৌফিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লীষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।