ভৈরবে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে “মোবাইল ফোনে আসক্তি ,প্রযুক্তির অপব্যবহার” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান,সরকারি কে বি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। এতে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয় ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।