ভৈরবে মহাসড়কে হাইওয়ে পুলিশের চাদাঁবাজি ও হয়রানির প্রতিবাদে মানব বন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রড-সিমেন্ট,ফল ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দূজর্য় মোড়ে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করা হয় ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি হাজি মোশারফ হোসেন,আফজাল হোসেন জামাল, যুবলীগ সভাপতি অরুন আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি,অটোরিক্সা নসিমন,করিমন চলাচলে হাইকোর্টের কোন নিষেধাজ্ঞা না থাকলেও ভৈরব হাইওয়ে পুলিশ এসব যানবাহন চলাচলে বাধা দিচ্ছে । আবার কোন কোন সময় এসব যানবাহন আটক করে অবৈধভাবে ৫/১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে । এভাবে প্রতিদিন তারা চাদাবাজি করছে ।এতে করে ভৈরব বাজারের ব্যবসায় অচলাবস্থা সৃষ্টি হচ্ছে ।
বন্দর নগরী ভৈরব বাজার থেকে সড়ক পথে পার্শ্ববর্তী কুলিয়ারচর,বাজিতপুর,নিকলি,কটিয়াদী ,বেলাব ও রায়পুরার শত শত ব্যবসায়ীরা লাখ লাখ টাকার মালামাল এ মোকাম থেকে কিনে এসব উপজেলায় কম খরচে এসব যানবাহনে পরিবহন করে থাকেন । আর এ সুযোগে হাইওয়ে পুলিশ এসব যানবাহন আটকিয়ে চাদাঁবাজি করছেন ।
এ অবস্থা চলতে থাকলে ভৈরবের কয়েক হাজার ব্যবসায়ী এবং এর সাথে জড়িত কয়েক লাখ পরিবার বেকার হয়ে পড়বে । হাইওয়ে পুলিশ এসব চাদাঁবাজি বন্ধসহ ব্যবসায়ীদের স্বার্থে এসব যানবাহন চলাচলে উন্মোক্ত করে দেয়ার আহবান জানান । তা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচীর ঘোষণা দেয়ার হুশিয়ারী দেন বক্তারা । পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবররোধ কওে ব্যবসায়ীরা বিক্ষোভ করে । এ সময় ভৈরব-ময়মনসিংহ,ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে ।