মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৮০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানার মোহরা কামাল বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত আরাফাত একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার পপুলার জিমের সদস্য ছিল নিহত আরাফাত। সেখানকার তত্বাবধায়ক আরমানের সাথে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা এ ব্যাপারে অনুসন্ধান করছি।

স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে স্থানীয় কামাল বাজার (মোহরা) এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরাফাতকে একা পেয়ে গলায় ছুরি চালিয়ে দেয়। গুরুতর এবং রক্তাক্তবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com