বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

পাঁচদিনের রিমান্ডে নিপুণ রায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৬১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিপুণ রায়কে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।

এসময় নিপুণের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুপুর ১২টার পর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com