শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

ট্রাম্প’কাজ করেন হিটলারের মতো ভয় দেখিয়ে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৫৮১ বার পড়া হয়েছে
‘হিটলারের মতো ভয় দেখিয়ে কাজ করেন ট্রাম্প’

ইহুদি  গীতিনাট্যের একটি অনুষ্ঠান চলছিল। আর সেখানেই ‘হাইল হিটলার! হাইল ট্রাম্প!’ বলে চিৎকার করে ওঠেন এক ব্যক্তি। পরে  মার্কিন একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্থনি ডার্নুলাস নামের ওই ব্যক্তির দাবি তিনি আসলে ইহুদি-বিদ্বেষী নন বরং ঘোরতর ট্রাম্প বিরোধী।

বুধবার মেরিল্যান্ডের বাল্টিমোরে হিপোড্রোম থিয়েটারে এ ঘটনা ঘটেছে। এরপর হৈ চৈ শুরু হয়ে গেলে ৫৮ বছর বয়সী ডার্নুলাসকে থিয়েটার থেকে সরিয়ে নেয়া হয়। অবশ্য মার্কিন ডব্লিউবিএএল-টিভিকে দেয়া সাক্ষাৎকারে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ডার্নুলাস।

ভয়ের কারণে ক্যামেরা থেকে নিজের মুখ লুকিয়ে ক্রন্দনরত অবস্থায় ডার্নুলাস বলেন, আমি খুবই বিব্রত এবং লজ্জিত এবং নিজেকে ঘৃণা হচ্ছে।

ডার্নুলাস বলেন, ওই অনুষ্ঠানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার হতাশা টগবগিয়ে উঠলে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। অনেকেই তার এমন কাজকে ইহুদি বিরোধী বললেও তিনি জোর দিয়েই বলেছেন যে, তিনি ট্রাম্প বিরোধী।

টিভি চ্যানেলকে ডার্নুলাস বলেন, আমি ট্রাম্পকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছি কারণ সে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার চেষ্টা করেন। স্বেরাচারী শাসকেরা ঠিক যেমন করতো।

তিনি বলেন, ওই মুহূর্তে এটা আমার হতাশার বহিঃপ্রকাশ ছিল। আমি কী ভাবছিলাম আমি জানি না।

তবে ডার্নুলাসের ওই কাণ্ডের পর হিপোড্রোম থিয়েটারে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং সে বন্দুক হামলা চালাতে পারে এমন ভয়ে মানুষজন চিৎকার করতে থাকে।

সেদিনের সন্ধ্যায় অযথা আতঙ্ক সৃষ্টি করার জন্য তিনি ‘খুবই লজ্জিত’ বলে জানিয়েছেন অ্যান্থনি। তিনি বলেন, ‘‘সেদিন আমার জন্য যাদের ওই সুন্দর সন্ধ্যাটা নষ্ট হয়ে গেল, তাদের সবার কাছে আমি খুবই লজ্জিত। আমার বোকামির জন্য আমি ক্ষমাপ্রার্থী।

অ্যান্থনি অবশ্য স্বীকার করে নিয়েছেন যে, সেদিন নাটক শুরুর আগে অনেকটা মদ্যপান করেছিলেন তিনি। তাতেই হয়তো বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও তার মন্তব্য।

এদিকে ওই ঘটনার পর পুলিশ অ্যান্থনিকে গ্রেপ্তার করেনি। বরং ভবিষ্যতে সংযত থাকতে সতর্ক করে দিয়ে তাকে ছেড়ে দেয়। যদিও বল্টিমোর থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর কখনও অ্যান্থনিকে তাদের থিয়েটারে ঢুকতে দেবে না।

উল্লেখ্য, এক মাসেরও কম সময় আগে পিটসবার্গের একটি সিনাগগে বন্দুক হামলায় ১১ জন ইহুদি ধর্মাবলম্বী নিহত হয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com