শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এক যুগ পূর্তিতে কিশোরগঞ্জ বিয়াম স্কুলের শোভাযাত্রা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৬৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বিয়াম ল্যাবরেটরি স্কুল কিশোরগঞ্জ শাখার  এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে  শেষ হয়।

এ শোভাযাত্রার  উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  তরফদার মো. আক্তার জামীল। এ সময় বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল সাগুফতা হক, ভাইস-প্রিন্সিপাল হামিম খান, ক্রীড়া  শিক্ষক নূরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত  ছিলেন।

উল্লেখ্য,২০০৬ সালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক  ভবনে  কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলটির  যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ  প্রতিষ্ঠানটি  সুনাম কুড়িয়ে আসছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনকে আলোকসজ্জা করা হয়েছে। শোভাযাত্রা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com